আমার প্রথম বর্ণপরিচয় · Bengali Alphabet Workbook with Tiny Akshar
আমার প্রথম বর্ণপরিচয় · Bengali Alphabet Workbook
Tiny Akshar
Printable alphabet workbooks for kids in Bengali, Hindi & English
2 bookings across all services
Digital Product
About this product
বিদেশে থেকেও আপনার সোনামণি শিখুক বাংলা পড়তে আর লিখতে।
আমার প্রথম বর্ণপরিচয় — ছোটদের জন্য প্রিন্ট করা যায় এমন বাংলা ওয়ার্কবুক, সবকটা স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ নিয়ে:
• প্রতিটা অক্ষরের জন্য আলাদা পাতা: বড় আর ছোট করে দাগ বুলিয়ে লেখা, তারপর নিজে নিজে লেখা
• প্রতিটা অক্ষরের সঙ্গে রং করার জন্য একটা ছবি (অ-তে অজগর, আ-তে আম…)
• মিলিয়ে দেখো, অক্ষর খোঁজো আর গোনার খেলা
• শেষে একটা সার্টিফিকেট
• প্রতি পাতায় ইংরেজিতে উচ্চারণ আর মানে লেখা, তাই বাংলা পড়তে না জানলেও মা-বাবা সহজেই শেখাতে পারবেন
যা পাবেন: একটা PDF, ৬৯টা A4 পাতা। US Letter কাগজেও “Fit to page” দিয়ে দিব্যি প্রিন্ট হয়। পেমেন্টের পরেই ডাউনলোড। নিজের পরিবারের জন্য যতবার খুশি প্রিন্ট করুন।
কলকাতা থেকে ভালোবাসা নিয়ে, Tiny Akshar 💛
In English: a printable Bengali alphabet workbook for ages 3–6. All 50 letters with tracing, colouring and games, and English sounds on every page. Instant PDF download.